1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
নাটোর–৪(বড়াইগ্রাম - গুরুদাসপুর) এ শান্তিপূর্ণ ভোট, বড় ব্যবধানে এগিয়ে আব্দুল আজিজ - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:০১|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

নাটোর–৪(বড়াইগ্রাম – গুরুদাসপুর) এ শান্তিপূর্ণ ভোট, বড় ব্যবধানে এগিয়ে আব্দুল আজিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
  • 176 Time View

স্টাফ রিপোর্টার ঃ

নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী কতৃক মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী  মাওলানা মোঃ আব্দুল হাকিম এর  চেয়ে ৩৫ হাজার ৬৯৭ ভোট বেশি পেয়ে এগিয়ে থেকে এই ফল নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) ভোট গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং রাত পর্যন্ত ধাপে ধাপে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত মোট প্রাপ্ত ভোটের ব্যবধানে বড় লিড নিয়ে আব্দুল আজিজ এগিয়ে থাকেন।
ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, নাটোর–৪ আসনটি (গুরুদাসপুর–বড়াইগ্রাম) এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork