স্টাফ রিপোর্টার ঃ
নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী কতৃক মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম এর চেয়ে ৩৫ হাজার ৬৯৭ ভোট বেশি পেয়ে এগিয়ে থেকে এই ফল নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) ভোট গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং রাত পর্যন্ত ধাপে ধাপে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত মোট প্রাপ্ত ভোটের ব্যবধানে বড় লিড নিয়ে আব্দুল আজিজ এগিয়ে থাকেন।
ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, নাটোর–৪ আসনটি (গুরুদাসপুর–বড়াইগ্রাম) এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।