1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
“আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” - dailyjanodrishti
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
শিরোনামঃ
লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী নাটোরে লক্ষ্মী পেঁচা উদ্ধার ও অবমুক্ত

“আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর”

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
  • 19 Time View

 

স্টাফ রিপোর্টার:

৮ এপ্রিল ২০২৬, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উক্ত চুক্তির আওতায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) এর মাধ্যমে সংযুক্ত হয়ে ব্যাংকের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস তাদের পরিবেশকদের নিকট থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাজমুল হোসাইন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস-এর উপদেষ্টা এস এম ফখরুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত চুক্তির মাধ্যমে ব্যাংকিং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের জন্য আরও কার্যকর ও নিরাপদ সংগ্রহ ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork