
স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলী পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি জোনাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি, যাতে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।”
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।