1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:২২|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 96 Time View

লিটন আহমেদ(সিংড়া),নাটোর ঃ

নাটোরের সিংড়ায় ব্যাতিক্রমি আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলো ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫। ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা শেষে সচেতনামূলক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক ( নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম, সিংড়া ট্রাফিকের পুলিশ সার্জেন্ট রতন আহমেদ।

এতে শ্রমিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন এক বর্ণাঢ্য র‍্যালিতে, যা সিংড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থেকে বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনাসভায় পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ, মোটর শ্রমিক এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়তে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork