1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
সচিবকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে তালা দিলেন বিএনপি নেতা, আটক ৬ - dailyjanodrishti
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪২|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

সচিবকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে তালা দিলেন বিএনপি নেতা, আটক ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১, ২০২৫,
  • 550 Time View

 

শৈলকূপা প্রতিনিধি ঃ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধের অভিযোগ বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে পুলিশ জানায়, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ভিজিডি কর্মসূচির চাল বিতরণের জন্য তালিকা করতে কয়েকদিন ধরেই ইউপি সচিবকে চাপ দিচ্ছিলেন। কিন্তু সে অনুযায়ী কার্ড না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ২০/২৫ অনুসারীসহ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় সচিব হাফিজুর রহমানকে টেনে হেঁচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যান। একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা দেন। সচিবকে নিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান বিএনপির ওই নেতা। এরই মধ্যে ঘটনাটি জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি টিম বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করে। এসময় সেনা বাহিনীর টিম ইউপি সচিবকে উদ্ধার করেন।

পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ইউনিয়ন পরিষদের তালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork