1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী,এলাকাবাসীর বিক্ষোভ মিছিল,মানববন্ধন-কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৪৬|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী,এলাকাবাসীর বিক্ষোভ মিছিল,মানববন্ধন-কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 450 Time View

 

সান্টু,নলডাঙ্গা প্রতিনিধি ঃ

কুখ্যাত রাস্তার বিখ্যাত এলাকা আর না আর না-অটো ডেলিভারি রাস্তা চাই না,চাই না”এই স্লোগান নিয়ে নলডাঙ্গা উপজেলার বাড়িয়াহাটি চাঁন্দের বাজার পীরগাছা-কোমড়পুর হয়ে সরকুতিয়া বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার
রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

সোমবার(২৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার পীরগাছা বাজারে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দাবি আদায় না হলে,কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে,ছাত্র-জনতা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,
নাটোর জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক,মোঃ সাগর মাহমুদ,বাংলাদেশ আল-হাদিস যুব সংঘ পীরগাছা,বদরুজ্জামান বিন হাবিব,বাংলাদেশ আল-হাদিস যুব সংঘ পীরগাছা,সাধারন সম্পাদক মোঃ মুরসালাত,মেহেদী হাসানসহ প্রমূখ।

বক্তারা বলেন,এলাকার রাস্তাঘাট দুই যুগ যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকারের আমলে এই এলাকার রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন। বৃষ্টির মৌসুমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা অবহেলিত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন,অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork