
স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরীগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রেখে তিনি আজ শেষ বিদায় নিলেন।
তার জানাজার নামাজ আজ সকালে নিজ গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি মনোনীত নাটোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ এবং জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লার প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম সহ তার সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজার পরে তাঁকে কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যতে বক্তারা বলেন,শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান এলাকার মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।