1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন জিম জামান - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:০২|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন জিম জামান

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 336 Time View

 

শিহাব উদ্দিন, বড়াইগ্রাম প্রতিনিধি :
২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন এর চৌমুহান গ্রামের জোনাইল ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ আবুল আছর মোঃ শফিউজ্জামান এর ছোট ছেলে মোঃ জিম জামান।

আজকে প্রকাশিত ফলাফলে দেখা যায়, জিম জামান মেধা তালিকায় ১০৬৫তম স্থান অর্জন করেছেন। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮১ এবং মোট মেধা স্কোর ১৮১।তিনি সরাসরি মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।

তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এ (কলেজ কোড ১৪) ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। তার এ কৃতিত্ব অর্জনে দৈনিক জনদৃষ্টির সম্পাদক ও প্রকাশক  সাংবাদিক মোঃ শিপন আলী বলেন, জিম জামানের এই অসাধারণ সাফল্যে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। একজন শিক্ষার্থী যখন কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মেডিকেল কলেজে স্থান করে নেয়, তা শুধু তার নয়—সমগ্র সমাজের জন্যই অনুপ্রেরণার। জিমের এই অর্জন বড়াইগ্রামের সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, সে ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করবে।

জিম জামানের এই কৃতিত্বে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও জাতির সেবা করবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork