1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাকিমের পক্ষে মহিলা জামায়াতের বিশাল মিছিল - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫০|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাকিমের পক্ষে মহিলা জামায়াতের বিশাল মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
  • 186 Time View

 

বড়াইগ্রাম প্রতিনিধি ঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মহিলা জামায়াতের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা নেত্রী-কর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিন, সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে দাঁড়িপাল্লা সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, “দেশের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে মহিলা সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।” তারা আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork