1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
বড়াইগ্রামে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হাকিমের বিলবোর্ড খুলে রাখায় দুষ্কৃতিকারীর খোঁজে পুরস্কার ঘোষণা - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫০|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

বড়াইগ্রামে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হাকিমের বিলবোর্ড খুলে রাখায় দুষ্কৃতিকারীর খোঁজে পুরস্কার ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 266 Time View

 

স্টাফ রিপোর্টার:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের চৌমুহান গ্রামের স্থানীয় জামায়াত নেতা আব্দুস সালাম অভিযোগ করেছেন, সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত নাটোর -৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিমের বিলবোর্ড রাতের আঁধারে তুলে নিয়ে গাছ থেকে ফেলে রাখা হয়েছে জঙ্গলের ভেতর।

আব্দুস সালাম আরও জানান, “আমার বাড়ির সামনে গাছের সঙ্গে আব্দুল হাকিম ভাইয়ের একটি নির্বাচনী বিলবোর্ড লাগানো ছিল। কিন্তু গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সেটি তুলে জঙ্গলে ফেলে দেয়। যারা এই কাজ করেছে, তারা কাপুরুষ। বিরপুরুষ বুক পেতে দেয়, আর কাপুরুষ পিঠ পেতে দেয়—এটাই তাদের পার্থক্য।”

তিনি আরও বলেন, “যে বা যারা এই কাজ করেছে, তাদের শনাক্ত করে ধরিয়ে দিতে পারলে আমি নিজ উদ্যোগে এক হাজার টাকা পুরস্কার দেব। তবে তারা যতই বিলবোর্ড সরাক না কেন, মানুষের হৃদয় থেকে আব্দুল হাকিম ভাইকে সরানো যাবে না ইনশাআল্লাহ।”

এ ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে। অনেকে ঘটনাটিকে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন। প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork