
সান্টু,নলডাঙ্গা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বিএনপি নেতাকে জড়িয়ে জামাতের মানববন্ধনের প্রতিবাদে মানবন্ধন করেছে উপজেলা বিএনপি বিটল মহুরি।
আজ ২২আগষ্ট বিকেল ৪টায় মাধনগর বাজরে তার নিজ কার্যালয়ে এই মানববন্ধনের আয়োজন করে।
আমি বিল হালতীর বিটল মুহুরী , গত ১৯-০৮-২০২৫ ইং তারিখে আমার বিরুদ্ধে
বাংলাদেশ জামাইয়ত ইসলাম নলডাঙ্গা থানার সামনে যে মানব বন্ধন করেছে তা পুরাটাই
মিথ্যা,ভূয়া, বানোয়াট ও ভিত্তিহীন । আমার দল বি.এন.পি এবং আমাকে দেশবাসী ও
সমাজের কাছে হেও প্রতিপন্ন করার জন্য এ কাজ করা হয়েছে । বাস্তবতা এই যে, ঐ মানব
বন্ধনে কোন সত্যতা নাই । আমি বিল হালতী বিটল মুহুরী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানাচ্ছি ।
আমার পশ্চিম মাধনগরের ইউসুফের সাথে আমার জমি জমা নিয়ে আওয়ামী লীগের সময় থেকে বিবাদ চলছে।
এখানে দলীয় কোন বিষয় নাই । এখানে দলকে জাড়ানো হচ্ছে কেনো । ঐইউসুফ ছিল জন্ম সূত্রে
থেকে আওয়ামী লীগের একজন স্বকীয় কর্মী । সে বর্তমানে সুবিধাভোগের জন্য জামাইয়তের
কর্মী হিসাবে কাজ করছে । আমার দ্বারা কখনই ইউসুফের উপর কোন অন্যায় অন্যাচার করা
হয় নাই । তার বাড়ি ঘর ও ভাঙ্গা হয় নাই বরং সে আওয়ামীগের সময় আমার ক্রয়কৃত জমি
দলীয় প্রভাব খাটিয়ে আমাকে ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার জমি জবর
দখল করেছেন ।
তার বিরুদ্ধে আমি মাননীয় আদালতে গত ২৩-০৭-২০২৫ ইং তারিখে ২০৩
নং মামলা দায়ের করি । মামলাটি চলমান থাকাবস্থায় ইউসুফ বর্তমানে জামাইয়ত এর প্রভাব
খাটিয়ে দলবল নিয়ে জোর পূর্বক আমার ক্রয়কৃত জায়গার উপর বাড়ি ঘর নির্মাণের চেষ্ট
করছিল । এমতাবস্থায় আমি প্রতিবাদ করায় সে পূর্বের ন্যায় আমাকে আবার হুমকি ধামকি
প্রদান করেন । এরই প্রেক্ষিতে আমি অসহায় অবস্থায় স্থায়ী নলডাঙ্গা থানায় ইউসুফের
বিরুদ্ধে গত ১৪-০৮-২০২৫ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করি । অভিযোগের ভিত্তিতে
পুলিশ সরজমিন তদন্ত করে ইউসুফকে মামলাটি নিস্পত্তি না হওয়ায় পর্যন্ত বাড়ি ঘর নির্মাণ
করতে নিষেধ করেন, তিনি নিষেধ অমান্য করে বাড়ি ঘর নির্মানের উদ্যোগ গ্রহণ করেন ।
আমি একজন শান্তি প্রিয় ব্যক্তি বিধায় গায়ের জোর না দেখিয়ে প্রথম কোর্টে মামলা এবং
পরবর্তীতে থানায় অভিযোগ করি বিষয়টি নিস্পত্তির জন্য ।
তিনি আরো বলেন ইউসুফ কর্তৃক আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আইনগত সুষ্ঠু সমাধান অব
প্রার্থনা করিছি ।আমি আইনকে শ্রদ্ধা করি।