1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
জাল টাকা ছড়াচ্ছে নলডাঙ্গায় - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:২৪|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

জাল টাকা ছড়াচ্ছে নলডাঙ্গায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 80 Time View

 

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার বাজার গুলোতে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় ছড়িয়ে পড়ছে জাল টাকা। জাল টাকা লেনদেনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন,সাধারণ ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণ।

অভিযোগ মিলছে,ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেই বেশি। ভ্রাম্যমাণ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দুষ্টচক্র আলো আঁধারিতে এ ধরনের টাকা ধরিয়ে দিচ্ছে।

উপজেলার ব্যাংকসমূহে জাল টাকা দ্রুত শনাক্তের মেশিন রয়েছে। কিন্তু ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নানা প্রান্তে পণ্য বেচাকেনার সময় দ্রুত লেনদেনে জাল টাকা গ্রহণ করে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী রাশেদ আলম জানান,সম্প্রতি তিনি ৫০০ টাকার জাল নোট পেয়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
উপজেলার মাধনগর বাজারের ক্ষুদ্রব্যবসায়ী রাকিব হোসেন বলেন,তিনিও ৫০০ টাকা জাল নোট পেয়েছেন। পরে বুঝতে পেরে সেই জাল টাকা ছিঁড়ে ফেলেছেন।

স্থানীয় সচেতন মহল বলছেন,সংঘবদ্ধ চক্র জাল টাকা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন কৌশলে। কিন্তু সংঘবদ্ধ চক্র বাজারে লেনদেন পর্যায়ে কৌশলে এসব টাকা ছড়িয়ে দেওয়ায় তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে।

নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি রফিকুল ইসলাম বলেন,এসব জাল টাকা চক্রের বিষয়ে অনুসন্ধানে জোরদার করা হয়েছে। আশা করা যায় দুর্বৃত্তদের দ্রুতই আইনের আওতায় আনতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork