1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
জামায়াত কর্মীকে অপহরন করে ২০লক্ষ টাকা চাঁদা দাবীর ঘটনায় সংঘবদ্ধ চক্রের মহিলাসহ আটক দুই - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৪৮|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

জামায়াত কর্মীকে অপহরন করে ২০লক্ষ টাকা চাঁদা দাবীর ঘটনায় সংঘবদ্ধ চক্রের মহিলাসহ আটক দুই

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 198 Time View

 

নলডাঙ্গা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় জামায়াত কর্মী ও নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তছির উদ্দিনকে অপহরন করে,মুখ বেঁধে রেখে মৃত্যুর হুমকি দিয়ে মারধর করে দুর্বৃত্তরা। এসময় মুক্তিপন হিসেবে ২০লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের মহিলাসহ আটক দুইকে আটক করেছে,নলডাঙ্গা থানা পুলিশ।

আটককৃত সংঘবদ্ধ চক্রের সদস্য আমিন (৩৫) নাটোর সদরের মৃত শফিউল্লা ছেলে ও রসিদা বেগম(৩৫) নাটোর সদরের তেবারিয়া এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে। গতরাতে দুজনকেই নাটোর সদর থেকে তাদেন আটক করে,নলডাঙ্গা থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসী,মামুনুর রশিদ মামুন,মোস্তফাসহ অনেকে বলেন,গত বেশ কয়েক দিন ধরে মোবাইল ফোনে উপজেলার বাসুদেবপুর ব্রামনগ্রামের এক নারী দলিল দেখার জন্য বারবার তাকে ফোন করে আসছিলো। পরে গত বুধবার বিকেলে তছির উদ্দিন সেই নারীর বাড়িতে যান। এ সময় তাকে পানীয় খেতে দেওয়া হয়।

তখনই নলডাঙ্গায় জামায়াত কর্মী ও নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তছির উদ্দিনকে মুখ বেঁধে রেখে মারধর করে দুর্বৃত্তরা। এসময় মুক্তিপন হিসেবে ২০লাখ টাকা চাঁদা দাবী করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগি জামায়াত কর্মী ও নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তছির উদ্দিন বলেন,সে সময় ৩ থেকে ৪জন দুর্বৃত্তরা তার মুখ বেধে ব্লাক মেইল করার চেষ্টা করে। এসময় দুর্বৃত্তরা তার কাছে মুক্তিপন হিসেবে ২০লাখ টাকা চাঁদা দাবী। এতে চাঁদা দিতে অস্বকৃতি জানালে তছির উদ্দিনকে মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে বাসুদেবপুর বাজারের একটি ফার্মেন্সির দোকানে ফেলে রেখে চলে যায়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এই ঘটনার একদিন পর তছির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে অপহরণের জড়িত থাকায় দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন।

এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,বাদি থানায় উপস্থিত হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি ও অপহরণের মামলা দায়ের করলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের একজন মহিলাসহ দুজনকে আটক করা হয়। বাকী আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork