
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় উদযাপিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
তারিখ ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
স্থান আটোয়ারী উপজেলা পরিষদ হলরুম, আটোয়ারী পঞ্চগড়,
পঞ্চগড়ের আটোয়ারীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ এ বছরের প্রতিপাদ্য ছিল প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার (অফিসার ইনচার্জ,আটোয়ারী), জনাব এ জেড, এম বজলুর রহমান জাহেদ (সদস্য,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও সভাপতি, আটোয়ারী উপজেলা বিএনপি) এবং আটোয়ারী উপজেলা কৃষক দলের আহ্বায়ক জনাব মোঃ বাবুল হোসেন আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এবং উদ্দ্যগতাবৃন্দ।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে শপথ গ্রহণ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, উদ্যোক্তা ও আত্মকর্মীদের সম্মাননা স্মারক প্রদানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।