1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে-অধ্যাপক ইউনুস আলী - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:০০|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে-অধ্যাপক ইউনুস আলী

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬,
  • 278 Time View

 

নাটোর প্রতিনিধিঃ নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন,সন্ত্রাস দূর্ণীতি চাঁদাবাজ মুক্ত ন্যায় ইনসাফ ও সুখিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। এবার কোন ভয়ভীতি ও ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবেনা। দেশের জনগণ সবাই এখন সচেতন। তাদেরকে আর বোকা বানানো যাবেনা।

শনিবার (৩১জানুয়ারি) বিকেলে থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনুস আলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন,তাদের বিভিন্ন সমস্যা ও আশা প্রত্যাশার কথা শোনেন এবং আগামীতে ন্যায় ইনসাফ ভিত্তিক,সুখি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ,সম্প্রীতির রাজনীতি ও উন্নয়নের চিন্তাধারা তুলে ধরেন।

ইউনুস আলী আরো বলেন,আপনাদের যে কোন সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন,আমি নিজেই ঘুরে ঘুরে দেখবো ও কোথায় কী কী প্রয়োজন সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো।

এই পথ সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান,শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. জিয়াউল হক জিয়া,ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ আফতাব আলী, নলডাঙ্গা থানা আমীর মাওলানা মোঃ আব্দুর রব,নাটোর শহর শাখার আমীর রাশেদুল ইসলাম রাশেদ,শ্রমিক কল্যাণের থানা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা,এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন,খাজুরা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রচুর ভোটারগণ উপস্থিত ছিলেন।

গণসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন,জনগণের ভোট বিপ্লব ও সমর্থনের মাধ্যমেই একটি ন্যায় ইনসাফ,সৎ,যোগ্য ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয় করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork