
জিয়াউল হক আকাশ, কক্সবাজার জেলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে “মতবিনিময় সভা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (অক্টোবর ২০২৫) কক্সবাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মমিনুর রশিদ শাইন, সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
প্রধান বক্তা ছিলেন জনাব মুহাম্মদ কামরুল ইসলাম, মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আপেল মাহমুদ, এ্যাডিশনাল ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসান সরদার জুয়েল, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; জনাব মোঃ কামাল হোসেন আজাদ, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; জনাব মোঃ গোলাম সারওয়ার, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; জনাব এস. এম. মুঞ্জুরুল হাসান, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; জনাব মোহাম্মদ আলী, সভাপতি, রেস্তোরাঁ মালিক সমিতি, কক্সবাজার জেলা ও পরিচালক, চেম্বার অব কমার্স, কক্সবাজার; জনাব সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং জনাব শাহাব উদ্দিন চৌধুরী, সম্মুখসারীর জুলাইযোদ্ধা।
সভায় সভাপতিত্ব করেন নুরুল আমিন হেলালি, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, কক্সবাজার জেলা শাখা।
সঞ্চালনা করেন এম. আর. আয়াজ রবি এবং জিয়াউল হক আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, কক্সবাজার জেলা শাখা।
বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অর্থ সম্পাদক নুরুল হক চকোরী, সহ সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার ব্যুরোচীপ আমিন উল্লাহ আমিন,দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার জিয়াউল করিম,সিনিয়র সাংবাদিক জাফর সাদেক, সাংবাদিক,লেখক,গবেষক জসিম উদ্দিন,সাংবাদিক জাহাঙ্গীর আলম,
উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার সম্পাদক আমান উল্লাহ, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান সুমন,বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন,বীচ টিভি চেয়ারম্যান সোহেল মাহমুদ,রামু উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ,দৈনিল কক্সবাজার দর্পনের সম্পাদক রাসেল তালুকদার, ঈদগাঁওয়ের সিনিয়র সাংবাদিক আবু হেনা সাগর,সাংবাদিকদিদারুল ইসলাম জিসান,তৃতীয় মাত্রা ঈদগাঁও প্রতিনিধি আব্দুর রহমান,দৈনিক আজাদী ঈদগাঁও প্রতিনিধি আনাসুল হক,শিল্পী নুরুল আলম কুতুবী,সচেতন নাগরিক সমাজ প্রতিনিধি বেলাল উদ্দিন মো. হোসেন সুমন (দৈনিক স্বাধীন সংবাদ-এর প্রতিনিধি), মো. ইউছুফ আলী, জাহাঙ্গীর আলম (চেয়ারম্যান, ইউটিটিসি), আব্দুর রহিম বাবু (হেলপ ইউথ ক্লাব), মো. হাসান (অর্থ সম্পাদক) এবং এম. কে. আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের কলমের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির চিত্র প্রকাশ পায়। সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য সুযোগ এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।