1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
আন্দোলনে উত্তাল নলডাঙ্গা-নাশকতার ঘটনায় গ্রেফতার হয়নি কেউ! - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৫০|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

আন্দোলনে উত্তাল নলডাঙ্গা-নাশকতার ঘটনায় গ্রেফতার হয়নি কেউ!

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 800 Time View

 

সান্টু, নলডাঙ্গা প্রতিনিধিঃ 

নাটোরের নলডাঙ্গার মাধনগরে রেলে নাশকতার ঘটনাটি দেশব্যাপী আলোচিত বিষয়,এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলাও হয়েছে। কিন্তু নাশকতার ঘটনায় প্রায় এক মাস হতে চললেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে নলডাঙ্গা এখন আন্দোলনে উত্তাল,নাশকতাকারীদের গ্রেফতার দাবি হয়েছে,বিক্ষোভ মিছিল,সমাবেশ,মানববন্ধন।

সম্প্রতি উপজেলার বাঁশিলায় এই বিক্ষোভ মিছিল,সমাবেশ করেছে
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং উপজেলার বাসুদেবপুর রেলওয়ে প্লার্টফমে মানববন্ধন করেছে,ছাত্র-জনতা।
নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন তারা।

বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য প্রদান করেন
মাধনগর ইউ,পি বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম,নলডাঙ্গা উপজেলা

স্বেচ্ছাসেবক দলের সভাপতি,ফরহাদ হোসেন উজ্জল,মাধনগর ইউ,পি স্বেচ্ছাসেবক দলের সাধারন
সম্পাদক সাজ্জাদ খান বিটল,নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক নান্টু রাজ,নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক জিয়াউর রহমান খান,তারেক জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলার সদস্য সচিব,কাজি শাহারিয়ার আহম্মেদ সিহাব,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের নলডাঙ্গা উপজেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক বাদশা খান,উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক,মাধনগর ইউ,পি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অমিসসহ প্রমূখ।

বক্তরা বলেন,মাধনগরে রেলে নাশকতা দেশব্যাপী আলোচিত বিষয়। এই ঘটনায় নাশকতাকারীদের গ্রেফতারে প্রসাশনের তেমন ভূমিকা নাই। এখন পর্যন্ত নাশকতার ঘটনায় কোন নাশকতাকারী গ্রেফতার করা হয়নি। নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ। বিভিন্ন এলাকায় কৌশলে চলছে গোপন মিটিং।বিভিন্ন হোয়াসআপ,টেলিগ্রামসহ মাধ্যমে তারা,নেতাকর্মীদের দিকনিদেশনা দিচ্ছে। তারা নানা কৌশলে প্রসাশনের সাথে ও অন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে নিজেদের মিশন বাস্তবায়ন করছে,উপজেলায় মাধনগরে রেলে নাশকতা,দেয়াল লিখনের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে আসে। বিভিন্ন এলাকায় গোপন তৎপরতা এবং বিভিন্ন গ্রুপ খুলে তাদের গোপনে নাশকতার পরিক্ল্পনা ও গোপন কার্যকমে অব্যহত আছে।

বক্তরা আরও বলেন,নাশকতাকারীদের
গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য,গত ৩ আগস্ট নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা রেল লাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখে দুর্বৃত্তরা। রেল লাইনে তালাবদ্ধ শিকল পেঁচানো অবস্থায় দেখে স্থানীয়রা নলডাঙ্গা থানা পুলিশ এবং রেল কতৃপক্ষকে খবর দেয়। এরপর রেলওয়ে কতৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিকলটি কেটে রেললাইনকে শংকামুক্ত করেন।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, পুলিশি অভিযান অব্যহত আছে,আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork