1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
লালপুরে হুহু করে বাড়ছে পদ্মার পানি তলিয়ে গেছে চরাঞ্চলের ফসল - dailyjanodrishti
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:০১|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

লালপুরে হুহু করে বাড়ছে পদ্মার পানি তলিয়ে গেছে চরাঞ্চলের ফসল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 495 Time View

 

লালপুর ( নাটোর ) প্রতিনিধি :

নাটোরের লালপুরে পদ্মায় গত কয়েকদিন টানা পানি বৃদ্ধিতে নদী চরাঞ্চলের প্রায় ৫১৮ হেক্টর ফসল পানিতে পানিতে ডুবে গেছে, প্লাবিত হয়েছে বসতবাড়ি।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রিফাত করিম জানান বুধবার (১৩ আগষ্ট) সকাল ৯টা পর্যন্ত ঈশ্বরদী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির লেভেল ১২ দশমিক ৯০ মিটার সে অনুযায়ী বর্তমানে লালপুরে পদ্মার পানি বিপদ সীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও জানান আগামী দুদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

বুধবার সরজমিনে পদ্মার চর এলাকায় গিয়ে দেখা যায়, গত কয়েকদিন পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়াড়শংকরপুর, আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়া আংশিক সহ প্রায় ১৮ টি চর এলাকা প্লাবিত হয়ে বসতবাড়ি সহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিলমাড়ীয়া গ্রামের মুনতাজ আলী জানান , তার ৩ বিঘা জমির চালকুমড়ার ক্ষেত তলিয়ে গেছে। আরাজি বাকনাই চরের কৃষক আলাল আলী জানান তার চালকুমড়া, আখ সহ প্রায় সাড়ে ৪ বিঘা জমির ফসল ডুবে গেছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে লালপুরে এবার ৪৯৫ হেক্টর আখ, ১২ হেক্টর শাকসবজি এবং ১১ হেক্টর কলা সহ প্রায় ৫১৮ হেক্টর ফসল বন্যায় আক্রান্ত হয়েছে।

এদিকে বন্যায় গোখাদ্য সংকটে বিপাকে পড়েছে চরাঞ্চলের গরু মহিষ খামারিরা, ইলশামারী চরের খামারী আরিফ মন্ডল জানান বন্যায় গরু মহিষ নিয়ে চরম দুর্ভোগে আছি কোথাও কোন ঘাষ নেই সব তলিয়ে গেছে।

বিলমাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য লাল মোহম্মদ বলেন গত কয়েকদিন নদীর পানি বৃদ্ধিতে আমার ওয়ার্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফসলি ক্ষেত। নদীর পানি বৃদ্ধি ফলে বন্যায় চরের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।

লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় জানান, আমরা চর এলাকা পরিদর্শন করেছি, পদ্মার পানি বৃদ্ধি হওয়ায় চর এলাকার বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে, পানি কমে গেলে প্রকৃত ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার জন্য তাদের জরুরি ত্রাণ সহয়াতা দেওয়া হবে, এবং কৃষি বিভাগকে বলা হয়েছে চর এলাকায় ক্ষতিগ্রস্থ ফসলের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork