
নলডাঙ্গা (নাটোর) সান্টু প্রতিনিধিঃ
প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিবাদ্য সামনে নিয়ে র্যালি, বৃক্ষরোপন,চেক বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের নলডাঙ্গায় জাতীয় ও আন্তজাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাবেক সভাপতি আব্দুল হাফিজ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।পরে ১৬ জন উদ্দ্যেক্তাকে ঋণের ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।