1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা - dailyjanodrishti
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৪|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 102 Time View

স্টাফ রিপোর্টার ঃ
দেশে কর্মক্ষেত্রে নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির শিকার হওয়া সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)। ১৪ মার্চ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দ এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ মমিনুর রশিদ শাইন এবং সঞ্চালনা করেন মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কে এম মহসিন, সাংগঠনিক সম্পাদক আরফানুল হক নাহিদ, এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস-এর সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ আজিবুল হক পার্থ, শাহজাদা সায়েদ মোঃ ওমর ফারুক পীরসাব, সাংগঠনিক সচিব আবেদ আলী, দপ্তর সচিব মোঃ শিপন আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের হুমকি, মামলা, হামলা কিংবা নানা ধরনের সামাজিক চাপের মুখে পড়তে হয়। এসব পরিস্থিতিতে অনেক সাংবাদিক মানসিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় কাজ করাকে সংগঠনটির অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।
তারা আরও বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে কাজ করতে না পারেন, তাহলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। এজন্য সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন বা হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিক সমাজের উন্নয়ন এবং সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় হবে। একই সঙ্গে তারা সকল সাংবাদিককে পেশাগত নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork