1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
নলডাঙ্গার সিনেমা নির্মাতা শেখ নজরুলের মৃত্যু - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০৮|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

নলডাঙ্গার সিনেমা নির্মাতা শেখ নজরুলের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 111 Time View

 

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গার গর্ব ‘চাঁদের আলো’সহ বহু জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শেখ নজরুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে। তার শেষ ইচ্ছা অনুযায়ী নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে বাবর ও দেছের আলী গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

চাঁদের হাসি,এতিম,ঈদ মোবারক,একক নির্মাতা হিসেবে শেখ নজরুল ইসলাম নির্মাণ করেন ‘চাবুক’, ‘চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ–শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’, ‘দমন’, ‘জোছনার প্রেম’, ‘মা বড় না বউ বড়’ ইত্যাদি চলচ্চিত্রসহ বিভিন্ন চলচ্চিত্র নির্মান করেন।

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের নলডাঙ্গা থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষে জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে যোগ দেন। ১৯৭৪ সালে ‘চাবুক’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর নির্মাণ করেছেন বহু জনপ্রিয় ও সফল চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork