1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ২১ টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত আটক - dailyjanodrishti
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৩৩|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ২১ টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 384 Time View

 

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি

টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও ২১টি মামলার পলাতক আসামি মোঃ শফি ওরফে ‘শফি ডাকাত’কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ দীর্ঘ এক মাস ধরে নজরদারি ও অভিযান চালানোর পর অবশেষে তাকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ আটক করেন।
র‍্যাব-১৫ এর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে শফি ডাকাত ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়।
গতকাল রাত ১১টার দিকে র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফিকে আটক করেন।
তাকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি চালায়।
আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা ৩ রাউন্ড গুলি ছোড়ে বলে জানায় র‍্যাব।
পরবর্তীতে শফির দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের গহীনে তার আস্তানা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্ট গানের খালি কার্তুজ, ৩টি গ্রেনেড এবং ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)।
গ্রেফতার হওয়া শফি ডাকাত (২৮) নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-ব্লকের বাসিন্দা।
তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র ও ৬টি মারামারিসহ মোট ২১টি মামলা রয়েছে।
র‍্যাব জানায়,শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি ভয়ঙ্কর অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে রোহিঙ্গা ও স্থানীয়দের জিম্মি করে একটি ত্রাসের সম্রাজ্য গড়ে তোলা হয়েছিল।
র‍্যাব-১৫ এই চ্যালেঞ্জিং অভিযানে পেশাদারিত্ব, কৌশল ও সাহসিকতার পরিচয় দিয়েছে বলে জানায় সংবাদ সম্মেলনে।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৫ সর্বদা সচেষ্ট বলে উল্লেখ করা হয়।
গ্রেফতার হওয়া শফি ডাকাতকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork