1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
“জনসেবার জন্য প্রশাসন” এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে নীলফামারীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১২|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

“জনসেবার জন্য প্রশাসন” এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে নীলফামারীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 185 Time View
  1. আফসার আলী : নীলফামারী

রবিবার (২৭ জুলাই) সকালে নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক রাজস্ব ব‍্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ মলি আক্তারসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ভূমি ও রাজস্ব খাত জনগণের সরাসরি সেবার সঙ্গে সম্পৃক্ত। সেবা প্রদানে স্বচ্ছতা, মানবিকতা ও আইনি প্রক্রিয়ার যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে।” তিনি ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, নির্ভুল তথ্য সংরক্ষণ এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সম্মেলনে জেলা রাজস্ব আদায় কার্যক্রম, খাসজমি ব্যবস্থাপনা, নামজারি, হোল্ডিং ট্যাক্স আদায় ও সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। রাজস্ব আদায়ে আরও গতিশীলতা আনতে মাঠপর্যায়ে সমন্বিত তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়।শেষে রাজস্ব সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork