1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই, যুবককে গণধোলাই - dailyjanodrishti
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:২৭|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই, যুবককে গণধোলাই

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 125 Time View

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোর জেলার বড়াইগ্রামে দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা পথরোধ করে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজারে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে জনতা।শুক্রবার তৌশিক আহমেদ (২৫) নামে ওই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তৌশিক আহমেদ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মজিবুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পিওভাগ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জয় ইসলাম তার দুই মামাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাগডোব গোসাইদাসের বটতলার কাছে অপর একটি মোটরসাইকেলে থাকা তিনজন তাদের পথরোধ করে। এ সময় তারা পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।এরপর জোরপূর্বক জয়ের দেড়শ সিসি পালসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে জোনাইলের দিকে চলে যায়। এ সময় জয় মোবাইলে জোনাইল বাজারে তার স্বজনদের বিষয়টি জানালে তারা পথরোধ করে মোটরসাইকেলসহ তৌশিককে আটক করেন। তবে অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সরওয়ার হোসেন জানান, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork