1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
আওয়ামীলীগের কাছে আতঙ্কের নাম-বিপ্লব সরদার! - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১১|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

আওয়ামীলীগের কাছে আতঙ্কের নাম-বিপ্লব সরদার!

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 342 Time View

 

নাটোর প্রতিনিধিঃ

বিএনপির ২০২৩ সালের কেন্দ্রীয় এক কর্মসূচি পালনের সময় নাটোরের নলডাঙ্গার মাধনগরে আওয়ামীলীগের নেতা-কর্মীদের হামলায় আহত হোন যুবদলকর্মী বিল্পব সরদারসহ উপজেলা ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীরা।

গত বছরের ৫ আগষ্টের পট পরির্বতনের পর এখন আওয়ামীলীগের নেতা-কর্মীদের কাছে,আতঙ্কের নাম বিল্পব সরদার।

আওয়ামীলীগের কার্যকম প্রতিহত করতে,তাদের পেটানোর অভিযোগ উঠেছে-যুবদলকর্মী বিল্পব সরদার ও তার লোকজনের বিরুদ্ধে।

সম্প্রতি,তাদের কার্যকম প্রতিহত করতে নলডাঙ্গা উপজেলার মাধনগর বাজারে,
নলডাঙ্গার আওয়ামীলীগ নেতা ও মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবজাল হোসেন মৃধা,মাধনগর ইউ,পি আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আরিন্দাকে পিটিয়ে আহত করে মাধনগর যুবদলের কর্মী বিল্পব সরদার ও তার লোকজন বলে অভিযোগ উঠেছে।

মাধনগর ইউ,পি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবজাল হোসেন মৃধা বলেন,দুপুরে আমি বাজারে গেলে,যুবদলকর্মী বিল্পব সরদার আমার উপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।
মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আরিন্দা বলেন,আমি বাজারে প্রবেশ করতেই,বিল্পব সরদার ও তার লোকজন আমার উপর হামলা চালায়।

তবে আওয়ামীলীগ নেতাদের পেটানোর বিষয়টি অস্বীকার করে যুবদলকর্মী বিল্পব সরদার বলেন,এ ব্যাপারে কিছু জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ফ্যাসিস আওয়ামীলীগ সরকার পতনের পরও এই আবজাল মৃধাসহ আওয়ামীলীগের নেতারা বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত বাজারে গালিগালাজ করে ও আওয়ামীলীগ নিয়ে মিটিং করে। সে বাজারে প্রবেশ করে বিএনপি নেতা দুলু ভাইসহ বিএনপিকে অকথ্য ভাষা গালিগালাজ করে। সেজন্য স্থানীয়রা তার উপর চড়াও হয় বলে শুনেছি।

বিল্পব সরদার আরও বলেন,আবজাল মৃধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির শান্তি সমাবেশে হামলা চালায়,সেই হামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড.সাখাওয়াত হোসেন,আমাদের বহু নেতাকর্মী ও আমাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতাকর্মীরা নির্মমভাবে হামলা চালায় তারা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork