1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
নলডাঙ্গায় মাদ্রাসার সহায়তা আদায় করতে গিয়ে,মাথার চুল কেটে,তিন খাদেমকে গণপিটুনি! - dailyjanodrishti
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৫০|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

নলডাঙ্গায় মাদ্রাসার সহায়তা আদায় করতে গিয়ে,মাথার চুল কেটে,তিন খাদেমকে গণপিটুনি!

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 555 Time View

 

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে সাহায্য তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ৩ জন। শনিবার( ২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার হলেন,পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন(৩০) একই গ্রামের মৃত হামজা প্রামানিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন(২৩)।

এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ এবং ৫০০০ টাকা জব্দ করে এলাকাবাসী।

এলাকাবাসী জানায় গণপিটুনির শিকার ব্যক্তিরা সিংড়া চলন বিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দিয়ে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল। কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখে। পরে তাদের মাথার চুল কেটে ও মারধর করে। তাদের কাছে থাকা অনুমানিক ৫ হাজার টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়।
পরবর্তীতে নলডাঙ্গা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গণপিটুনির শিকার তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গণপিটুনির শিকার ওই তিনজন মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ওই তিন ব্যক্তি মূলত বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার হয়ে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করেন এবং সেখান থেকে কিছু টাকা কমিশন হিসেবে তারা পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork