
নাটোর প্রতিনিধি
আজ ৯ আগস্ট, ২০২৫ তারিখে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ টি উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ টি উপজেলা মিনি স্টেডিয়াম অনলাইনে এবং উপজেলা মিনি স্টেডিয়াম, নাটোর সদর, নাটোর সরাসরি উদ্বোধন করেন জনাব আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া, মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ। এসময় উপস্থিত ছিলেন জনাব মো: মাহবুব-উল-আলম, সম্মানিত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী, সম্মানিত সচিব, স্থানীয় সরকার বিভাগ, জনাব মো: আমিনুল ইসলাম, এনডিসি, সচিব (যুগ্মসচিব), জাতীয় ক্রীড়া পরিষদ, জনাব আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধী। পরবর্তীতে এই শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজন করা হয়। এরপর মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাটোর কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহের ভার্চুয়াল উদ্বোধন করেন।