1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
নাটোর প্রতিনিধি " নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে মালামাল লুট - dailyjanodrishti
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:২৫|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

নাটোর প্রতিনিধি ” নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে মালামাল লুট

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 159 Time View

নাটোর প্রতিনিধি ঃ

নাটোর চিনিকলে ঢুকে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে ট্রাক ভরে বিভিন্ন ধাতব মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
চিনিকলের ফোরম্যান মাহাবুব আলম জানান, শনিবার (২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে একদল ডাকাত মিলের পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মিলের দায়িত্বে থাকা ১২ জন নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে মিলের বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন ইউনিটে রক্ষিত নতুন-পুরাতন ধাতব মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় তারা।
ভোর চারটার দিকে ডিউটি বদলের সময় অন্যান্য কর্মীরা নিরাপত্তারক্ষীদের বাঁধা অবস্থায় দেখতে পেয়ে মিল কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। বিষয়টি তদন্তে প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork