1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
লালপুরে গ্রেফতারের ভয়ে ৪ মাস স্কুলে যাননি শিক্ষক , বেতন তুলছেন নিয়মিত - dailyjanodrishti
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৩১|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

লালপুরে গ্রেফতারের ভয়ে ৪ মাস স্কুলে যাননি শিক্ষক , বেতন তুলছেন নিয়মিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১, ২০২৫,
  • 160 Time View

 

 

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে এক স্কুল শিক্ষক গ্রেফতারের ভয়ে স্কুলে যাননি প্রায় ৪ মাস , বেতন তুলছেন নিয়মিত।
জানা যায় , লালপুর উপজেলার দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক শাখার ধর্মীয় শিক্ষক উত্তম কুমার মন্ডল চলতি বছরের ১০ই এপ্রিল থেকে প্রায় ৩মাস ২১দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ইএফটি (ইলেকট্রনিক ফান্ড টান্সফার) এর মাধ্যমে তিনি নিয়মিত বেতনভাতা তুলছেন।

স্কুলের হাজিরা খাতায় বিদ্যালয়ের (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা) শিক্ষক উত্তম কুমার মন্ডল প্রায় ৩ মাস ২১দিন ধরে হাজিরা খাতায় স্বাক্ষর করেনি, অনুপস্থিত লেখা রয়েছে। কোনো রকম ছুটি ছাড়াই তিনি মাসের পর মাস স্কুলে অনুপস্থিত রয়েছেন বলেও জানা গেছে।

সূত্রে জানা যায়, উত্তম কুমার মন্ডল গত ১৯ মার্চ ২০২৫ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারের ওপর হামলা মামলার প্রধান আসামী, এবং ২০ মে ২০২৫ উপজেলার গোসাই আশ্রমে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণ মামলার ২ নম্বর আসামী হওয়ায় বর্তমানে তিনি পলাতক রয়েছে। তাই গ্রেফতারের ভয়ে স্কুলে যান না।

দীর্ঘদিন স্কুলে অনুপস্থিতির বিষয়ে জানতে উত্তম কুমার মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি শারীরিকভাবে অসুস্থ, অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেনি, উল্টো তিনি সাংবাদিকের উদ্দেশ্যে অশোভন ভাষা প্রয়োগ করে।

এ বিষয়ে জানতে চাইলে দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল জাব্বার জানান, উত্তম কুমার দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং তাকে দেওয়া তিন দফায় কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ায় প্রতিষ্ঠানের পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা বলেন, ইএফটি এর মাধ্যমে বেতন বন্ধ করার অপশন এখনো চালু হয়নি হয়তো আগস্টে চালু হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork