1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
ঘুষের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার বদলি বাতিলের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ পাঁচ দফা দাবিতে আন্দোলনকারীদের হুঁশিয়ারি— আদেশ প্রত্যাহার না হলে হবে কঠোর কর্মসূচি - dailyjanodrishti
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৩০|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত লালপুরে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা “আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর” নাটোরের সিংড়ায় ভিজিডির ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীর ঈদ শুভেচ্ছা নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ: বঙ্গবন্ধুর ভাষণে জেগে উঠেছিল স্বাধীনতার চেতনা বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাটোরের ফজলে রাব্বী

ঘুষের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার বদলি বাতিলের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ পাঁচ দফা দাবিতে আন্দোলনকারীদের হুঁশিয়ারি— আদেশ প্রত্যাহার না হলে হবে কঠোর কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 121 Time View

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক শিক্ষা কর্মকর্তার বদলির আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা গেট থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল হাই, শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকারসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সদ্য বদলি হওয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব নূর মোহাম্মদ দেশের বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগ বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলেও উঠে এসেছে। বক্তারা বলেন, “একজন বিতর্কিত কর্মকর্তাকে শান্তিপ্রিয় ও শিক্ষানুরাগী জনপদে দায়িত্ব দেওয়া মানেই এখানকার শিক্ষাব্যবস্থাকে হুমকির মুখে ফেলা।”

আন্দোলনের আহ্বায়ক আব্দুল হাই বলেন, “যে অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির প্রমাণ রয়েছে, তাকে ফুলবাড়ীতে দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি বদলির এই আদেশ প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ১৭ জুলাই ২০২৫ তারিখের এক আদেশে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে জনাব নূর মোহাম্মদকে ফুলবাড়ী উপজেলায় চলতি দায়িত্বে বদলি করা হয়। স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০১.১৯.০৩৮.২৪-২৮৮। আদেশ অনুযায়ী, তিনি আগামী ৩০ জুলাই ফুলবাড়ীতে যোগদান করবেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, কোনোভাবেই দুর্নীতিপরায়ণ কর্মকর্তার মাধ্যমে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা হতে পারে না। তারা বলেন, “এই বদলির আদেশ বাতিল না হলে, আমরা শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।”

সমাবেশ থেকে আয়োজকরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন: ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার করতে হবে,ফুলবাড়ীর সব প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনতে হবে,স্কুল চলাকালীন সময়ে কোনো কিন্ডারগার্টেন বা প্রাইভেট টিউশন চলতে পারবে না,প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ডিজিটাল হাজিরা ব্যবস্থার আওতায় আনতে হবে,সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না।

বিক্ষোভ শেষে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork