1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
বড়াইগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে গুলিবর্ষণ, আহত অন্তত ৬ - dailyjanodrishti
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:১০|
শিরোনামঃ
বিভাগীয় চাম্পিয়ন বগুড়ার বয়সভিত্তিক খেলোয়ারদের ক্রীড়া সংস্থার সংবর্ধনা প্রদান বড়াইগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে গুলিবর্ষণ, আহত অন্তত ৬ নাটোর–৪(বড়াইগ্রাম – গুরুদাসপুর) এ শান্তিপূর্ণ ভোট, বড় ব্যবধানে এগিয়ে আব্দুল আজিজ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু, চৌমুহান কেন্দ্রে আসতে শুরু করেছে ভোটাররা বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাকিমের পক্ষে মহিলা জামায়াতের বিশাল মিছিল নলডাঙ্গায় মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে-অধ্যাপক ইউনুস আলী মানবিক উন্নয়নের আলোকবর্তিকা ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার নিরলস সমাজসেবায় বদলে যাচ্ছে জীবন নাটোরের বড়াইগ্রামে গরু চুরি, ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার আয়োজনে লালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

বড়াইগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে গুলিবর্ষণ, আহত অন্তত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬,
  • 34 Time View

স্টাফ রিপোর্টারঃ
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের নেতাকর্মীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করেন স্থানীয় বিএনপি কর্মীরা। এর জেরে শনিবার সকালে বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করেন জামায়াত কর্মীরা। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমানসহ অন্তত ৬ জন আহত হন। এ সময় ৫ থেকে ৬টি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসিনুর রহমানসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork