
সান্টু, নাটোর প্রতিনিধি ঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফেয়ারের জন্য আপনারা অপেক্ষা করছেন ২৫ টা বছর,আর অপেক্ষা করছেন ২৫ টা বছর আপনারা নাটোরের মানুষ অপেক্ষা করছেন মুখে আছে অপেক্ষায় আছে কবে তারা ধানের শীষে ভোট দিতে পারবে, আরো বলেন
তিনি আজ শনিবার বিকেলে নাটোর সদরের ১ নং ছাতনী ইউনিয়নের পন্ডিত গ্রাম সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে কর্মী সম্মেলনে এই সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুব দলের সভাপতি এহাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতা কর্মিরা।