1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
পি আর নয়, ব্যাক্তির চেহারায় ভোট দিবে জনগণ- মেজর হাফিজ - dailyjanodrishti
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৪২|
শিরোনামঃ
বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা নাটোরের সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নলডাঙ্গা পৌরসভার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন স্বামীর ভ্যানে বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু নাটোরে নাতির কাস্তের আঘাতে দাদির মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যমে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অকাল বন্যায় ভাসছে সুনামগঞ্জ: তলিয়ে গেছে ২০ হাজার হেক্টর ধান, বিপাকে লাখো কৃষক ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ণ উত্তীর্ণ ছাত্র -ছাত্রীদের সমাপনী অনুষ্ঠান -২০২৬ লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পি আর নয়, ব্যাক্তির চেহারায় ভোট দিবে জনগণ- মেজর হাফিজ

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 764 Time View

 

আশিকুর রহমান শান্ত, ভোলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যার অর্থ হলো আনুপাতিক হারে ভোট হবে। যারা ভোটার এবং যাকে ভোট দেবে তারা প্রার্থীর চেহারা দেখতে পাবেন না। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবেনা তারা বলেছে আমাদের দল ভোট করে দেবে। সেখানে দলের ওপরে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে ভোট দিতে হবেনা। এটাই হলো পিআরআর। কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে। একজন মানুষের গুনাগুন বিচার করে, অতীতে তিনি জনগণকে কী ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছেন কিনা সেটা দেখে শুনে জনগণ ভোট দেবে। এটা বিএনপির দাবি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন বিএনপি ও বাংলাদেশের বর্তমান সমমনা দলগুলো ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরো ব্যর্থ হয়েছেন। এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজ-খবর নিচ্ছে না। তাদের মূল্যায়ণও করতে পারেনি। ১৬ বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। আমরা চেষ্টা করেছি দুঃশাসন রোধ করতে।

লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক. ন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সম্মেলনে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। অপর দিকে লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছে আলহাজ্ব সাদেক মিয়া জান্টু ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে বাবুল পাটোয়ারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork