1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
লালপুরে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে টিপুর প্রচারণা - dailyjanodrishti
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৪০|
শিরোনামঃ
বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা নাটোরের সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নলডাঙ্গা পৌরসভার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন স্বামীর ভ্যানে বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু নাটোরে নাতির কাস্তের আঘাতে দাদির মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যমে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অকাল বন্যায় ভাসছে সুনামগঞ্জ: তলিয়ে গেছে ২০ হাজার হেক্টর ধান, বিপাকে লাখো কৃষক ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ণ উত্তীর্ণ ছাত্র -ছাত্রীদের সমাপনী অনুষ্ঠান -২০২৬ লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লালপুরে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে টিপুর প্রচারণা

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 748 Time View

লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোর-১, ( লালপুর – বাগাতিপাড়া ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সভাপতি, বিএনপির কার্য নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক এ্যাডঃ মোঃ তাইফুল ইসলাম টিপুর প্রচারণা চলছে লালপুরের ওয়ার্ডে ওয়ার্ডে।
স্থানীয় নেতাকর্মীরা প্রতিদিন সাধারণ ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছে , সাথে সাথে টিপুর জন্য দোয়া চাচ্ছে।
রোববার ( ২৭ জুলাই) ৬নং দুয়ারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোঃ আজাদুল মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেজ্জামান সরকার , বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম রানা ,
আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আরিফুর রহমান আরিফ প্রমুখ ।
অপর দিকে ৮ নং দূড়দুড়ীয়া ইউনিয়নের পাইকপাড়া বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিলমাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়াস উদ্দিন সরদারের সভাপতিত্বে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
লালপুরের গোপালপুর পৌরসভা সহ ১০ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা সহ সাধারণ ভোটারদের কাছে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork