1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
নলডাঙ্গায় মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত - dailyjanodrishti
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪০|
শিরোনামঃ
বিভাগীয় চাম্পিয়ন বগুড়ার বয়সভিত্তিক খেলোয়ারদের ক্রীড়া সংস্থার সংবর্ধনা প্রদান বড়াইগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে গুলিবর্ষণ, আহত অন্তত ৬ নাটোর–৪(বড়াইগ্রাম – গুরুদাসপুর) এ শান্তিপূর্ণ ভোট, বড় ব্যবধানে এগিয়ে আব্দুল আজিজ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু, চৌমুহান কেন্দ্রে আসতে শুরু করেছে ভোটাররা বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাকিমের পক্ষে মহিলা জামায়াতের বিশাল মিছিল নলডাঙ্গায় মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে-অধ্যাপক ইউনুস আলী মানবিক উন্নয়নের আলোকবর্তিকা ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার নিরলস সমাজসেবায় বদলে যাচ্ছে জীবন নাটোরের বড়াইগ্রামে গরু চুরি, ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার আয়োজনে লালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নলডাঙ্গায় মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,
  • 178 Time View

 

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা পৌরসভায় মহিলা জামায়াতের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলীর পক্ষে দাঁড়ি পাল্লার সমর্থনে বিশাল পথযাত্রা করেছে।
এ সময় কয়েক’শ মহিলা জামায়াতের নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশ গ্রহণ করেন।

রবিবার( ১লা ফেব্রুয়ারী) বেলা ১১ টায় দিকে পৌরসভার মহিলা জামায়াতের উদ্যোগে মহিলা জামায়াতের অফিস থেকে এই নির্বাচনী পথযাত্রা শুরু হয়ে,পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

এ সময় মহিলা জামায়াতের নেত্রীরা বলেন,আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনী পথযাত্রায় নেমেছি। আমরা জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে সবার সামনে পরিচিত হোক। এই প্রত্যাশা সাধারণ জনগণ করে। জনগণের এই প্রত্যাশার প্রতি আমরা শ্রদ্ধাশীল। জনগন যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে পারে। কোন রকম সন্ত্রাস,কারচুপি যেন করতে না পারে। তিনি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানান। এছাড়াও নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা যেন সৎ,নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এই প্রত্যাশা করেন বক্তারা।

এ নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক মোছাঃ মোস্তাজিয়া বানু,নলডাঙ্গা উপজেলা মহিলা জামায়াতের দায়িত্বশীলা মোছাঃ রোকেয়া বেগম,নাটোর সদর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মোছাঃ নাইমা ইসলাম,নলডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হালিমা বেগম,সহকারী সেক্রেটারি নলডাঙ্গা উপজেলা মোছাঃ বেদেনা খাতুন,নলডাঙ্গা পৌরসভার সভানেত্রী মোছাঃ শিল্পি খাতুন,ছাত্রী সংস্থার নেত্রীর লিমা খাতুন, আছিয়া খাতুন,মোছাঃ সাবিনা ইয়াসমিন,মোছাঃ শাহনাজ খাতুন,সোহেলী সুলতানা,সানজিদা, জাহেদা বেগমসহ উপজেলা ও নলডাঙ্গা পৌরসভার মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork