1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
চোটে সিরিজ থেকেই ছিটকে পড়লেন পন্ত - dailyjanodrishti
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:৪৮|
শিরোনামঃ
বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা নাটোরের সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নলডাঙ্গা পৌরসভার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন স্বামীর ভ্যানে বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু নাটোরে নাতির কাস্তের আঘাতে দাদির মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যমে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অকাল বন্যায় ভাসছে সুনামগঞ্জ: তলিয়ে গেছে ২০ হাজার হেক্টর ধান, বিপাকে লাখো কৃষক ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ণ উত্তীর্ণ ছাত্র -ছাত্রীদের সমাপনী অনুষ্ঠান -২০২৬ লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চোটে সিরিজ থেকেই ছিটকে পড়লেন পন্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 1070 Time View

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের প্রথম দিনে ভালো শুরু করেও ঋষভ পন্তের চোটে বিপাকে ভারত। গতকাল এই উইকেটকিপার–ব্যাটসম্যান বলের আঘাত পেয়ে মাঠে ছাড়েন। ৬৮তম ওভারে ব্যক্তিগত ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হওয়া পন্ত মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়েও দাঁড়াতে পারছিলেন না।

বাধ্য হয়ে গাড়িতে চড়ে তাঁকে মাঠ ছেড়ে যেতে হয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পন্তকে। এর অর্থ হলো, এই সিরিজে আর তাঁকে মাঠে দেখা যাবে না। ইএসপিএনক্রিকইনফোও জানিয়েছে, পন্তকে চলতি সিরিজে আর না দেখার সম্ভাবনাই বেশি।

ক্রিস ওকসের (৬৮তম ওভারে) চতুর্থ বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন পন্ত। বল আঘাত হেনেছে ডান পায়ে। পা থেকে রক্ত বের হতে দেখা যায়। মাঠের বাইরে যাওয়ার পর পন্তকে হাসপাতালে নেওয়া হয়। ইএসপিএনক্রিকইনফো আজ জানিয়েছে, চলতি ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে খেলার বাকি অংশ এবং ওভালে শেষ টেস্টে পন্তকে ভারতের না পাওয়ার সম্ভাবনাই বেশি।

ইন্ডিয়ান এক্সপ্রেস আজ জানিয়েছে, আঙুলে ফাটল ধরায় পন্তকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এক সূত্র এ নিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘স্ক্যান প্রতিবেদনে চিড় ধরা পড়েছে এবং ছয় সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে। ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি আবারও ব্যাটিংয়ে নামতে পারেন কি না, সেই চেষ্টা করছে মেডিকেল টিম। হাঁটতে তার এখনো সাহায্যের প্রয়োজন এবং ব্যাটিংয়ে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে পন্তের জায়গায় ইশান কিষানকে স্কোয়াডে সংযুক্ত করবে ভারতের টিম ম্যানেজমেন্ট। ওভালে ৩১ জুলাই থেকে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।

গতকাল দিনের খেলা শেষে পন্তের চোট নিয়ে স্কাই স্পোর্টসে কথা বলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল আথারটন, ‘যদি পন্ত ম্যাচ থেকে ছিটকে যান, যদি সিরিজ থেকেই বাদ পড়েন, তাহলে এটা হবে ভারতের জন্য বিশাল ধাক্কা। তাহলে দিনের খেলার চিত্রটাই পাল্টে যাবে। তখন (প্রথম দিন শেষে ভারতের স্কোর) ২৬৪/৪ হয়ে যাবে ২৬৪/৫, আর নতুন বল নিয়ে ইংল্যান্ড আগামীকাল (আজ) সকালে দ্রুত (ভারতকে) গুটিয়ে ফেলতে পারে। তবে যদি সে আবার ব্যাট করতে নামতে পারে, ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এখনো অনিশ্চয়তা রয়েছে। যদিও চোটটা দেখতে বেশ গুরুতরই লেগেছে; কারণ, চোট পেলে সাধারণ গলফ কার্টে করে কেউ মাঠ ছাড়ে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork