1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ - dailyjanodrishti
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪২|
শিরোনামঃ
বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা নাটোরের সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নলডাঙ্গা পৌরসভার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন স্বামীর ভ্যানে বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু নাটোরে নাতির কাস্তের আঘাতে দাদির মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যমে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অকাল বন্যায় ভাসছে সুনামগঞ্জ: তলিয়ে গেছে ২০ হাজার হেক্টর ধান, বিপাকে লাখো কৃষক ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ণ উত্তীর্ণ ছাত্র -ছাত্রীদের সমাপনী অনুষ্ঠান -২০২৬ লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 647 Time View

সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকায় বন্যার পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাব-৫, রাজশাহী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সিংড়া থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে র‍্যাব। তদন্তের এক পর্যায়ে ১ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের ফারুক প্রামানিকের ছেলে সাগর প্রামানিক (১৮) ও একই গ্রামের মনসের প্রামানিকের ছেলে সুলতান প্রামানিক (১৯)

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, নিহত ব্যক্তির নাম জিহাদ, যার সঙ্গে তাদের চার মাস আগে পরিচয় হয়। আড্ডা দেওয়া এবং গাঁজা সেবনের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি আর্থিক সংকটে পড়েন সাগর, যার স্ত্রী অন্তঃসত্ত্বা। সুলতানও একই ধরনের অর্থকষ্টে ছিলেন।

দুই সপ্তাহ ধরে পরিকল্পনা করে তারা জিহাদকে হত্যার মাধ্যমে তার ব্যাটারিচালিত ভ্যানটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, ৩০ জুলাই সন্ধ্যায় তারা চৌগ্রাম বাজারে জিহাদের সঙ্গে দেখা করে এবং পরে সিংড়া বাজার থেকে গোপনে চেতনা-নাশক ট্যাবলেট সংগ্রহ করে। সেটি স্পিড ড্রিংকের সঙ্গে মিশিয়ে জিহাদকে খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে।

পরে রাত সাড়ে ৯টার দিকে ইটালি ইউনিয়নের ইটালি-ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি ‘পাজাগাড়ি’ নামক স্থানে নিয়ে গিয়ে পুরনো ভ্যানের টায়ারের টিউব দিয়ে জিহাদকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশটি বন্যার পানিতে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর সুলতান নিহতের মোবাইল ফোন নিজের কাছে রাখে এবং সাগর ভ্যানটি ইটালি গ্রামের হাসানের বাড়িতে রেখে আসে।

র‍্যাবের অভিযানে তাদের দেখানো মতে উদ্ধার করা হয় নিহত জিহাদের মোবাইল ফোন, হত্যাকাণ্ডে ব্যবহৃত টায়ারের টিউব, ব্যাটারিচালিত ভ্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork