1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
ফেসবুক বাদ দিয়ে , বইকে সঙ্গী বানাতে হবে লালপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কালে বক্তারা - dailyjanodrishti
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:২৭|
শিরোনামঃ
বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা নাটোরের সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নলডাঙ্গা পৌরসভার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন স্বামীর ভ্যানে বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু নাটোরে নাতির কাস্তের আঘাতে দাদির মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যমে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অকাল বন্যায় ভাসছে সুনামগঞ্জ: তলিয়ে গেছে ২০ হাজার হেক্টর ধান, বিপাকে লাখো কৃষক ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ণ উত্তীর্ণ ছাত্র -ছাত্রীদের সমাপনী অনুষ্ঠান -২০২৬ লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফেসবুক বাদ দিয়ে , বইকে সঙ্গী বানাতে হবে লালপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কালে বক্তারা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 747 Time View

সালাহ্ উদ্দিন, লালপুর ( নাটোর) :
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন স্কিম , এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার ( ৩০ জুলাই ) লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নাটোর জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা , আরো বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মেসবাহুল আলম
, নাটোর জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালি , সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আলী জিন্নাহ, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রানা, কৃতি শিক্ষার্থী আতিকুর রহমান , নুশরাত, মুক্তাতি আল পল্লব, অভিভাবক শাবান আলী প্রমুখ।
আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পাঠ্যবই ও পড়ার কোন বিকল্প নেই, শ্রেষ্ঠ হতে হলে পড়তে হবে , লাইব্রেরীতে যাবে। , শিক্ষকের ক্লাসে উপস্থিত থাকতে হবে।
বক্তারা আরো বলেন, ফেসবুক বাদ দিয়ে , বইকে সঙ্গী বানাতে হবে , কে তোমার সময় নষ্ট করতে চাই , কোন বিষয়টা তোমাকে গিলে ফেলতে চায় এগুলোর দিকে খেয়াল না করে তোমাকে লক্ষের দিকে টার্গেট রাখতে হবে। মায়েদের হাতে যাদু আছে , তারা স্বপ্নের মানুষ বানাতে পারে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork