1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailyjanodrishti :
  3. siponali2023@gmail.com : Md. Sipon Ali : Md. Sipon Ali
বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা - dailyjanodrishti
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪২|
শিরোনামঃ
বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা নাটোরের সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নলডাঙ্গা পৌরসভার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন স্বামীর ভ্যানে বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু নাটোরে নাতির কাস্তের আঘাতে দাদির মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যমে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অকাল বন্যায় ভাসছে সুনামগঞ্জ: তলিয়ে গেছে ২০ হাজার হেক্টর ধান, বিপাকে লাখো কৃষক ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ণ উত্তীর্ণ ছাত্র -ছাত্রীদের সমাপনী অনুষ্ঠান -২০২৬ লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬,
  • 54 Time View

নিজস্ব প্রতিবেদক:- বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাত্র নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা পাগল প্রায় ও দিশেহারা।
নগরীর সিএন্ডবি রোডের খাল পাড় সড়ক এর সুমাইতা ভবনের ৪র্থ ও ৫ম তলায় জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার কিতাব বিভাগের নাহবেশীর এ.বি.এম আতিমুল হোসেন নামের ছাএ। সিসি ক্যামেরায় দেখা যায় গত ০৮ মে শুক্রবার সকাল ০৯ টা দিকে আতিমুল হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু ছা‌এ আতিমুল হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ১০ মে তার বাবা হাফেজ ফোরকানকে অবগত করেন। একজন ছাত্র মাদ্রাসা থেকে নিখোঁজের তিনদিন পরে ছাত্রের ব্যাপারে অবগত হন।এটা মাদ্রাসার পরিচালকসহ শ্রেণীর শিক্ষক দের দায়িত্ব অবহেলা সামিল বলে জানান অভিভাবকরা । অভিভাবকরা আরো জানান মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করলে ছাত্র নিখোঁজের সাথে সাথে নজরে আসতো। সন্তান প্রায় এক সপ্তাহ যাবত নিখোঁজ , সম্ভাব্য সব জায়গায় খোজাখোজি করে ক্লান্ত, দিশেহারা, পাগল প্রায়। বাকরুদ্ধ হয়ে গেছে আতিমুল হোসেন এর বাবা মা। এমনকি বার বার অভিভাবক হিসেবে আতিমুল হোসেন এর বাবা মাদ্রাসায় ছুটে গেলেও মাদ্রাসার পরিচালক বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন নিখোঁজ আতিমুল হোসেন এর বাবা হাফেজ ফোরকান।যার নং ১০৪২(১৩.০৫.২৬).
যদি কেউ নিখোঁজ ছাত্রের সন্ধান পান তাহলে ০১৭৫১৫৭১৭৫০ অথবা ০১৭১১৩৫০২০১ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তার বাবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Created by BDITWork