
নাটোর ( সিংড়া) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেবেকা সুলতানা লেবু (৩৫) চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আহমেদের মেয়ে এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিপন মিয়ার স্ত্রী।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রেবেকা সুলতানা লেবু তার স্বামী রিপন মিয়ার অটোভ্যানে করে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ডের তালপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেবেকা সুলতানা ঘটনাস্থলেই নিহত হন এবং স্বামী রিপন মিয়া গুরুতর আহত হন।