সান্টু নলডাঙ্গা প্রতিনিধি ঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। স্টেশনের দক্ষিণ পাশে লাইনে শিকল ও তালা লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “আমি ঘটনাস্থলে রয়েছি। কে বা কারা পরিকল্পিতভাবে রেললাইনে শিকল-তালা লাগিয়ে এই কাজটি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”